২৩ জুন ২০২২
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশে নদীতে গোসলের সময় স্ত্রীকে চুমু দিয়ে মারধরের শিকার হয়েছেন তাঁর স্বামী। ওই ব্যক্তিকে মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
ওই রাজ্যের সরযূ নদীতে এ ঘটনা ঘটেছে। সরযূ নদী হলো গঙ্গার সাতটি উপনদীর একটি। হিন্দুদের কাছে এটি পবিত্র নদী বলে বিবেচিত।
ওই ভিডিওতে দেখা যায়, চুমুর ঘটনার পর লোকটিকে তাঁর স্ত্রীর কাছ থেকে বিচ্ছিন্ন করে দূরে নিয়ে যাওয়া হয়। এরপর লোকটিকে অনবরত মারধর দেওয়া হতে থাকে। এ ধরনের অশ্লীলতা অযোধ্যায় সহ্য করা হবে না বলেও একজন বলে ওঠেন।
प्रभारी निरीक्षक थाना कोतवाली अयोध्या को जांच व आवश्यक विधिक कार्यवाही हेतु निर्देशित किया गया है।
— AYODHYA POLICE (@ayodhya_police)
লোকজন যখন স্বামীকে মারধর করছিল, তখন স্ত্রী তাঁকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু, সে চেষ্টায় তিনি ব্যর্থ হন। পরে উত্তেজিত কিছু মানুষ ওই দম্পতিকে মারধর করতে করতেই নদীর তীরে উঠায়।
বিষয়টি নিয়ে অযোধ্যা পুলিশের এক টুইটে বলা হয়েছে, কোতোয়ালি থানার ইনচার্জ ইন্সপেক্টরকে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।