২৩ জুন ২০২২
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের বানবাসীদের পাশে দাঁড়িয়েছে জি বাংলা টেলিভিশন একটি অনলাইন আইপি টিভি। তারা সিলেটের জৈন্তাপুরের ৪ এলাকায় ৪০০ শতাধিক ভানবাসি মানুষের মাঝে প্রথম ধাপের ১০ আইটেমের শুকনো খাবার ত্রান বিতরণ বিতরন করেছে ।
জি বাংলার ব্যবস্থাপনা পরিচালক ফজলুল হক ফজলু বলেন, সব সময় চাই সাধ্য মত বানবাসিদের পাশে থাকতে। যদি অন্যরাও আমাদের মতো এগিয়ে আসেন তাহলে বন্যা কবলিত এলাকায় অসহায় মানুষের কষ্টের কিছুটা লাগাম টানা যাবে। আমরা পরবর্তীতে আবার সুনামগঞ্জে ত্রান কার্যক্রম পরিচালনা করতে চাই। ইনশাআল্লাহ আপনারা পাশে থাকলে আমাদের কার্যক্রম অব্যহত থাকবে।।
যারা জি বাংলা টিভির সাথে সহযোগিতার হাত বাড়িয়েছেন অলিউল্লাহ নিজামী, চট্টগ্রাম বিভাগীয় স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), জয়নাল আবেদিন, জেলা প্রতিনিধি-ফেনী। শহিদুল হক, পঠিয়া প্রতিনিধি। শাহ আলম, সীতাকুণ্ড প্রতিনিধি। নাহিদ ছিদ্দিক, ঢাকা জেলা প্রতিনিধি। নূরে সাফা, ক্যামেরাম্যান। দেলোয়ার হোসেন, মধুখালী প্রতিনিধি, ফরিদপুর। মাওলানা মিজানুর রহমান আজিজি। এ সময় উপস্থিত ছিলেন জি বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক এম ফজলুল হক ফজলু। ডিরেক্টর রাহেলা শেখ সহ ঢাকা ও চট্টগ্রামের আত্মীয়তার বন্ধনে আবদ্ধ অতিথিবৃন্দ।