১২ জুন ২০২২


মা-বাবার পাশে চিরনিদ্রায় পংকি খান

শেয়ার করুন

বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খানকে দুই দফায় অনুষ্ঠিত জানাযার নামাজ শেষে নিজ গ্রামের মসজিদের নিকটস্থ মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।

রোববার বেলা আড়াইটায় বিশ্বনাথ পৌর শহরের দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত মরহুমের ১ম জানাযার নামাজে ইমামতি করেন সিলেট সুবহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুস সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কমর উদ্দিন চৌধুরী।

বৃষ্টি উপেক্ষা করে ‘জনতার খান সাহেব’র জানাযার নামাজে নেমে ছিল মানুষের ঢল। তাঁকে শেষ বিদায় জানাতে উপজেলার প্রত্যন্ত অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে এসেছেন বিভিন্ন স্তরের মানুষ। পরে মরহুমের নিজ গ্রাম পৌরশহরের জাহারগাঁও গ্রামস্থ কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজার নামাজের পূর্বে পংকি খানের কফিনে পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন সিলেট জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন, বিশ্বনাথ উপজেলা পরিষদ, বিশ্বনাথ পৌরসভা, বিশ্বনাথ থানা প্রশাসন, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ, বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ পৌর আওয়ামী লীগ, বিশ্বনাথ ইউনিয়ন আওয়ামী লীগ, রামপাশা ইউনিয়ন আওয়ামী লীগ, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগ, উপজেলা ও পৌর কৃষক লীগ, উপজেলা ও পৌর শ্রমিকলীগ, উপজেলা যুবলীগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রলীগ, উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সহসভাপতি আশফাক আহমদ (সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান), অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, শাহ মোসাহিদ আলী, অধ্যক্ষ সুজাত আলী রফিক, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আজমল আলী, দপ্তর বিষয়ক সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, প্রচার সম্পাদক অ্যাডভোকেট আব্বাস উদ্দীন, শিক্ষা ও মানবকল্যান বিষয়ক সম্পাদক বুরহান উদ্দীন আহমদ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ড. শাহিন আহমদ সাকির, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মবশ্বির আলী, উপ-প্রচার সম্পাদক মতিউর রহমান মতি, কার্যনির্বাহী সদস্য আখলাকুর রহমান চৌধুরী সেলিম, সদস্য নিজাম উদ্দীন (সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক), আবদাল মিয়া, বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম (দক্ষিন সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি), আনহার মিয়া (বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ-সম্পাদক), ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, বিশ্বনাথ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ওয়াহিদ আলী, সাবেক কমান্ডার তৈয়ব আলী, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক লিলু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমানকেন্দ্রীয় খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, বিশ্বনাথ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিক মিয়া, সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আসাদুজামান আসাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, কার্যনির্বাহী সদস্য ও রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বসির আহমদ, উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান সুইট, বিশ্বনাথ পুরান বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জয়নাল মিয়া, মরহুমের পরিবারের পক্ষে বক্তব্য রাখেন মরহুম আলহাজ্ব পংকি খানের জ্যেষ্ঠ পুত্র আজিজুর রহমান খান রাজু।

শেয়ার করুন