১১ জুন ২০২২
বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান আর নেই। ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৮০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং সন্তান, নাতি নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। পংকি খান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। কিছুদিন আগে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল।
তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সিলেটের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। পংকি খানের স্ত্রী, সন্তান এবং অন্যান্য আত্মীয় স্বজন যুক্তরাজ্যে অবস্থান করছেন। তাদের সাথে যোগাযোগ করে জানাজার সময় নির্ধারণ করে সবাইকে জানানো হবে বলে তাঁর এক পারিবারিক সূত্র জানিয়েছে।