১১ জুন ২০২২
আজকের সিলেট ডেস্ক : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জরুরী ভিত্তিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে।
শুক্রবার দিবাগত গভীর রাতে তাকে হাসপাতালে নেয়ার কথা জানিয়ে চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, রাত ২টা ৫০ মিনিটে খালেদা জিয়া হাসপাতালের উদ্দেশে রওয়ানা হন। তাঁর সঙ্গে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন। রাত ৩টা ১২ মিনিটে হাসপাতালে পৌছেছেন খালেদা জিয়া। এরপর তাঁকে রাত ৩টা ২০ মিনিটে অধ্যাপক ডা. শাহাবুদ্দীন তালুকদারের তত্ত্বাবধানে ভর্তি করা হয়েছে।