১০ জুন ২০২২


সরকার লুটপাটের বাজেট দিয়েছে : এ্যাড. এমরান চৌধুরী

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, এই সরকার ব্যবসায়ী বান্ধব নয়। বাজেটের পরে সব কিছুর দাম দ্বিগুণ বাড়বে। এই সরকার ব্যর্থ, সামগ্রিকভাবে তারা অর্থনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবে না। এই বাজেট গণবিরোধী। এটা জনগণও মানে না। সরকার লুটপাটের বাজেট দিয়েছে, যা জনগণের কোনো উপকারে আসবে না। এই বাজেটে ঘাটতি আছে প্রায় আড়াই লক্ষ কোটি টাকা। এই ঘাটতি জনগণের ঘাড়ে থেকে আদায় করা করে।

শুক্রবার সন্ধ্যায় বিশ্বনাথ উপজেলা কৃষক দলের কমিটি গঠন উপলক্ষে সিলেট জেলা কৃষক দলের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই সরকার ক্ষমতায় যাওয়ার আগে কৃষকদের জন্য বিনা মূল্যে সার ও বীজ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্ত বাস্তবতা হচ্ছে কৃষকরা চড়া দাম দিয়েও সময়মত সার ও বীজ পাচ্ছে না। আমরা চলতি বাজেটে কৃষকদের স্বার্থকে প্রাধান্য দেয়ার জন্য জোর দাবী জানাচ্ছি।

সিলেট জেলা কৃষক দলের আহবায়ক আলহাজ্ব শহীদ আহমদ চেয়ারম্যানের সভাপতিত্বে সদস্য সচিব তাজরুল ইসলাম তাজুলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় শুরুতেই পবিত্র কোরআব থেকে তেলাওয়াত করেন আবু সালেহ।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মহানগ কৃষক দলের যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির শাহীন, মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক মঈন উদ্দিন সোহেল, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, বিএনপি নেতা মুজিবুর রহমান শওকত, জেলা বিএনপি নেতা মাহবুবুল হক চৌধুরী, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এ্যাডভোকেট সাঈদ আহমদ, সিসিকের কাউন্সিলর শাহানা বেগম সানু, সিলেট জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম মখর, সিলেট জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক এম. শাহীন আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা কৃষক দলের আহবায়ক ফয়জুল ইসলাম পীর, সামসুল আলম, জামাল আহমদ, জিয়া উদ্দিন ও নুরুল আমিন।

সভায় হিরন মিয়া মেম্বারকে আহবায়ক ও সুমন মিয়াকে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট বিশ্বনাথ উপজেলা কৃষক দলের কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন