২৬ ডিসেম্বর ২০১৭
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে পিকআপ ভ্যানসহ ১৫০ কেজি গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক মূল্য ২৫ লাখ টাকার বেশি।
মঙ্গলবার ভোররাতে ধর্র্মঘর সীমান্ত ফাঁড়ির নায়েক সাইদুর রহমানসহ বিজিবি সদস্যরা উপজেলার আন্দিউড়া ইউনিয়নের সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে এ গাঁজা জব্দ করেন।
বিজিবি-৫৫ ব্যটালিয়নের আধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আছাদুদ-জামান চৌধুরী বলেন, অভিযান আঁচ করতে পেরে পাচারকারী পালিয়ে যায়। এ সময় ঢাকা মেট্রো ন- ১১-১৯৯৪ পিকআপভ্যানে থাকা উল্লেখিত পরিমাণ গাঁজা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২৫ লাখ ২৫ হাজার টাকা। এ ব্যাপারে মাধবপুর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
(আজকের সিলেট/২৬ ডিসেম্বর/ডি/এমকে/ঘ.)