৪ জুন ২০২২


জৈন্তাপুরে সাপের কামড়ে বৃদ্ধ নিহত

শেয়ার করুন

জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুর উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে জমির মিয়া (৪৯) নামে ৬ সন্তানের এক জনকের মৃত্যু হয়েছে। নিহত জমির মিয়া উপজেলার বাইরাখাল গ্রামের বাসিন্ধা।

শনিবার জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে শুক্রবার নিজপাট ইউনিয়নের বাইরাখাল গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা ও জমির মিয়ার পরিবার সূত্র জানান, জমির মিয়ার গোয়াল ঘরের উপরে রয়েছে কবুতরের বাসা। কিন্তু প্রতিদিন কবুতরের বাচ্চাগুলো নাই হয়ে যায় বাসা থেকে। জমির মিয়া গতকাল শুক্রবার জুমার নামাজের শেষে বাড়িতে এসে গোয়াল ঘরে ঘিয়ে দেখতে পান একটি কবুতরের বাচ্চা নিচে পড়ে আছে।

তখন তিনি বাচ্চাটি কবুতরের বাসায় রাখতে চান, ঠিক ওই সময় একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। এ সময় পরিবারের লোকজন তাকে জৈন্তাপুর উপজেলা হেলথ কমপ্লেক্সে নিয়ে গেলে, সেখানের কর্তব্যরত চিকিৎসকরা তাকে চিকিৎসার জন্য ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে তাকে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন