৩ জুন ২০২২


সিলেটে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা সম্পন্ন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের স্থগিত পরীক্ষা। পরিক্ষায় সিলেট জেলার ১৩টি উপজেলা ও মহানগরী থেকে পরীক্ষার্থীরা অংশ নেন।

শুক্রবার সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন বিদ্যালয় ও কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এর আগে গত ২০ মে সিলেটে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সিলেটে বন্যা পরিস্থিতির অবনতির জন্য পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়। সেই আলোকে দ্বিতীয় ধাপের পরিবর্তে তৃতীয় সিলেটে পরিক্ষা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের শেষ ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয় আজ। এই ধাপে ১৮ জেলার সব উপজেলায় ও ১৪ জেলার কিছুসংখ্যক উপজেলায় মোট পরীক্ষার্থী ৪ লাখ ৪৬ হাজার ৫৯৮ জন।

শেয়ার করুন