১ জুন ২০২২
ডেস্ক রিপোর্ট : চৌদ্দতম বর্ষে পদার্পণ করেছে উচ্চশিক্ষায় সেবাদানকারী প্রতিষ্ঠান ‘গ্রীনওয়ে ইন্টারন্যাশনাল’। প্রতিষ্ঠানের ১৩তম বছর পূর্তি উপলক্ষ্যে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার বিকেলে নগরীর আনন্দ টাওয়ারস্থ গ্রীনওয়ে কার্যালয়ে আয়োজিত আনুষ্ঠাননে কেক কাটেন অতিথিবৃন্দ।
গ্রীনওয়ে ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তারেক আহমদের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ সেলিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, ফরেন এডুকেশন কনসালটেন্সি এসোসিয়েশন অব সিলেটের সভাপতি আতিকুর রেজা চৌধুরী, সাবেক সভাপতি ফেরদৌস আলম, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল এডুকেশন গ্রুপের কাউন্ট্রি ম্যানেজার শাহ রহিম, স্টাডি গ্রুপের পার্টনার সেলস ম্যানেজার আবদুল আহাদ, সিলেট ইংলিশ ল্যাংগুয়েজ ট্রেনিং এসোসিয়েশনের সভাপতি খালেদ আহমদ চৌধুরী, শাহজালাল উপশহর একাডেমীর ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট এম এ ওয়াদুদ, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল এডুকেশন গ্রুপের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার তানভীর আহমদ, ফরেন এডুকেশন কনসালটেন্সি এসোসিয়েশন অব সিলেটের সেক্রেটারি জাকির আলী, স্টাডি গ্রুপের পার্টনার সেলস ম্যানেজার, আতিক ফাইজা ও স্টাডি গ্রুপের স্টুডেন্স রিক্রুটমেন্ট ম্যানেজার ফারজানা ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন গ্রীনওয়ে ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তারেক আহমদ।
অনুষ্ঠানে অন্যান্যের উপস্থিত ছিলেন- এনসিসি ব্যাংক, কুমারপাড়া শাখার ম্যানেজার তপন দেব, ইস্টার্ন ব্যাংকের পক্ষে ইমরান হোসেন, সিটি ব্যাংকের পক্ষে আব্দুস সামাদ ও বদরুল ইসলাম, এডভোকেট আব্দুল হাফিজ, এডভোকেট ফয়জুল হক রানা, আবু তৈয়ব দিপু, পলাশ চক্রবর্তী, নূরুজ্জামান মনি, সাঈদ আহমদ, মাজেদ এম ফাহাদ, জাহিদ তালুকদার, ফরিদ আহমদ, আনোয়ার হোসেন, সৈয়দ কামরুজ্জামান, সুমন আহমদ, বাবলুর রহমান প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন গ্রীনওয়ে ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক আয়েশা সিদ্দিকা চৌধুরী ও চৌধুরী ফাবিহা হায়াত এবং অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিপাশা শিকদার।