৩০ মে ২০২২
ক্রীড়া ডেস্ক : ১৯তম ওভারের প্রথম বল, শিরোপা জিততে ৪ রান প্রয়োজন গুজরাট টাইটানসের। ওবেদ ম্যাকয়ের করা বলটিকে গুজরাটের শুবমান গিল সজোরে পুল করলেন, বল উড়ে গিয়ে ঠাঁই পেল সীমানার ওপারে। গুজরাটের অবিশ্বাস্য অভিষেক মৌসুমের ইতিটা তো এমন রাজসিক ভঙ্গিতেই হওয়া উচিত ছিল, ছক্কা মেরে শিরোপা নিশ্চিত করে যেন সেই দাবিটাই মেটালেন গিল। আর তাতেই রাজস্থান রয়্যালসের দ্বিতীয় শিরোপার অপেক্ষা বাড়িয়ে আইপিএল জিতে নিয়েছে হার্দিক পান্ডিয়ার গুজরাট। ১১ বল ও ৭ উইকেট হাতে রেখেই তারা পৌঁছে গেছে জয়ের বন্দরে।
ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়েলকে ১৩০ রানে থামিয়ে শিরোপা ঘরে তোলার স্বপ্ন দেখছে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট।
ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচেও উইকেটে রাজস্থানের তারকা ব্যাটসম্যান জস বাটলার, সাঞ্জু স্যামসন, ডেবুট পাদ্দিকল ও সিমরন হিতমায়ারদের উইকেটে থিতু হতে দেননি পান্ডিয়ারা।
নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে বড় কোনো জুটি গড়তে পারেননি রাজস্থানের ব্যাটসম্যানরা। নিয়মিত বিরতিতে আসা-যাওয়ার মিছিলে অংশ নেওয়ায় শেষ পর্যন্ত ২০ ওভারে ১৩০ রানেই শেষ হয়ে যায় রাজস্থানের ইনিংস।
দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন জস বাটলার। এছাড়া ২২ রান করেন ইয়েসভি জশওয়াল। গুজরাটের হয়ে ৪ ওভারে মাত্র ১৭ রানে ৩ উইকেট শিকার করেন হার্দিক পান্ডিয়া।