২৯ মে ২০২২


শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্রে আগুন

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুন লেগেছে। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেছে। গ্যাসভিত্তিক এই উৎপাদন কেন্দ্রে আগুনের কুন্ডলী দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রোববার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিমুল মো. রফি জানান, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট কাজ করছে।

হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. মোতাহার হোসেন জানান, সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিটে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটির শাহজিবাজার ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটে। এরপর ট্রান্সফরমারটিতে আগুন ধরে যায়। আগুনের কুন্ডলী দেখে এলাকাবাসী কিছুটা আতঙ্কিত। তবে এতে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ কোনটিরই ব্যাঘাত ঘটেনি। দ্রুত আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছে। এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হবে তা এখনই বলে যাচ্ছে না।

শেয়ার করুন