২৭ মে ২০২২


সিলেটে বন্যার্থদের পাশে বঙ্গবন্ধু ফাউন্ডেশন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দুর্গত মানুষর পাশে দাড়িয়েছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটি। নগরী ও ফেঞ্চুগঞ্জ উপজেলার ২৪০ পরিবারের মাধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ সহায়তা বিতরণ করেছেন।

শুক্রবার দিনভর ত্রাণ বিতরণ করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামীলীগের কৃষি ও সমবায় উপ-কমিটির সদস্য রসায়নবিদ ড. মো. জাফর ইকবাল।

এসময় তার সঙ্গে ছিলেন- বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি জাকির হেসেন বাদল ও মে. কামাল হোসেন, সহ- সভাপতি রাহেলা শেখ, দপ্তর সম্পাদক মহিউদ্দিন, সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আলাজুর রহমান, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মুসা, উশু ফেডারেশনেরসিলেট জেলা উশু এ্যাসোসিশেশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন উপজেলা শাখার সভাপতি ডা. সিহাব উদ্দিন, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের যুগ্ন-আহবায়ক উৎপল বড়ুয়া, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সদর উপজেলা শাখার সদস্য মাসুদুর রহমান প্রমূখ।

উল্লেখ্য, এই ত্রাণ বিতরণে সহায়তা করেন- বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি জাকির হেসেন বাদল ও মে. কামাল হোসেন, সহ- সভাপতি রাহেলা শেখ, মামুন চৌধুরী ও আজিজুল আম্বিয়া, সাংগঠনিক সম্পাদক জেসমিন আক্তার, দপ্তর সম্পাদক মহিউদ্দিন এবং সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম।

শেয়ার করুন