২৩ ডিসেম্বর ২০১৭
শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (১৯৯৬-৯৭ শিক্ষাবর্ষ) সপ্তম ব্যাচের শিক্ষার্থীদের দুই দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
দুইদিনব্যাপী অনুষ্ঠানের শেষদিন শনিবার ক্যাম্পাসে গল্প, আড্ডা ও সামাজিক সময়’ নামে একটি ইভেন্টের মাধ্যমে পুনর্মিলনী শেষ হয়।
‘কুড়ি বছর পর নোঙর’ স্লোগানে ‘ অনুষ্ঠিত পুনর্মিলনীতে দুই শতাধিক শিক্ষার্থীরা তাদের পরিবার পরিজনসহ অংশগ্রহণ করেন।
আয়োজনের প্রথমদিন শুক্রবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে পুনর্মিলনীর উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি।
অনুষ্ঠানের সঞ্চালান করেন পুনর্মিলনীর সদস্য সচিব পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ওমর ফারুক এবং সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আজিজুল ইসলাম শামীম।
এসময় গেস্ট অব অনার ও চিফ প্যাট্রন হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস উপস্থিত ছিলেন।
এদিন সকালে ৭ম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা, কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনা সভা, বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষার্থীকে ডিফারেন্টলি অ্যাবল মেধাবী সম্মাননা প্রদান, দুপুর আড়াইটায় কেন্দ্রীয় মিলনায়তনে শিক্ষার্থীদের আনন্দ আলোচনা, স্মৃতিচারণ, র্যাফেল ড্র এবং সন্ধ্যায় সকলের জন্য উন্মুক্ত মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
আয়োজনের আহ্বায়ক আজিজুল ইসলাম শামীম বলেন, দীর্ঘদিন পর বন্ধুবান্ধবদের সাথে দেখা সাক্ষাত হলো। বন্ধুদেরকে কাছে পেয়ে আমাদের খুব ভালো লেগেছে। আগে একসাথে ছিলাম, পুনর্মিলনীর মাধ্যমে আবার মিলিত হলাম। সামনের দিনগুলোতে এধরনের আয়োজনে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
দুইদিনব্যাপ্যী আয়োজনে সপ্তম ব্যাচের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবু সাদাত মো. সায়েম, গাজীউল হক সোহাগ, সঞ্জয় কৃষ্ণ বিশ্বাস, তাহমিনা সুলতানা সুমি, মুখলিছুর রহমান পারভেজ, আশরাফুল আলম হেলাল, নিবাস চন্দ্র নাথ, তানভীরুল ইসলাম সুমন, জ্যোতিলাল গোস্বামী, সুদীপ্ত চৌধুরী, ফাতহুম মিনাল্লাহ চৌধুরী, জেবিন আক্তার, প্রতাপ চন্দ্র চৌধুরী, তোফায়েল আহমেদ, আহমেদ মনির উদ্দিন, বিধান চন্দ্র দেবনাথ, মাহিম উদ্দিন, জাহিদা মঈন শ্বেতা, তানভীরুল ইসলাম সুমন,বিধান কুমার,নুরুল ইসলাম শিহান,সাজ্জাদ হোসেন,তাহমিনা সুলতানা সুমী, সাইফুল আলম রাজু, মঞ্জুরুল ইসলাম কামাল,রফিকুল ইসলাম জুয়েল,শামছুল ইসলাম, চৌধুরী ফারহানা ঝুমা, লুবনা ইয়াসমিন শুর্মী, আলফেছানী ভূইয়া মাসুক, মিজানুর রহমান, হালিমা আক্তার, জাহাঙ্গীর আলম, তাহমিনা আক্তার রুনা, আলাউদ্দিন, নাহিদুর রহমান চৌধুরী, আজিজুর রহমান, নুরজাহান কাকলী, মনি পাল, পলাশ দত্ত, মাসুদ চৌধুরী রাজু, ফাহমিদা আক্তার, শাহ আলম প্রমুখ।
(আজকের সিলেট/২৩ ডিসেম্বর/এইচআই/ঘ.)