২৫ মে ২০২২


নবীগঞ্জে পানি বন্দীদের পাশে এমপি মিলাদ গাজী

শেয়ার করুন

মো. ফাহাদ আহমদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে : মানবতার সেবায় পানি বন্দী পরিবারের মানুষের মাঝে নিজ উদ্যোগে নগদ অর্থ ও ত্রাণ সহায়তা প্রদান করেছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও রেলওয়ে মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি৷

বুধবার তিনি নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউপির গালিমপুর, মাধবপুর, পশ্চিম মাধবপুরসহ পানি বন্দী প্রায় ৩শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, বিশুদ্ধ পানি ও নগদ অর্থ প্রদান করেন।

এসময় তিনি পানি বন্দী এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে সমাজের সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন। এতে ইউপি চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গসহ অনেকেই উপস্থিত ছিলেন।

শেয়ার করুন