২৫ মে ২০২২
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয়ে চলে আসা একটি অজগর উদ্ধার করা হয়েছে। অজগরটি লম্বায় প্রায় ছয় ফুট। পাহাড়ি বন জঙ্গলে খাদ্য সংকট দেখা দেওয়ায় বন্যপ্রাণীরা এখন হরহামেশা লোকালয়ে বেরিয়ে আসছে।
মঙ্গলবার রাতে বিরাইমপুর শ্মশানঘাট এলাকার পিচঢালা রাস্তা থেকে সাপটি উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে ফোন আসে শ্রীমঙ্গল বিরাইমপুর পৌর শ্মশান ঘাট এলাকায় একটি বড় আকৃতির অজগর সাপ রাস্তায় পড়ে আছে। এ অজগরটি ধীরে পিচঢালা পথ পারাপারের চেষ্টা করছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজরগরটি রাস্তা থেকে উদ্ধার করি।