২৫ মে ২০২২


এমসি কলেজের নতুন হোস্টেলে ছাত্রীর আত্মহত্যা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : এমসি কলেজের নতুন ছাত্রী হোস্টেলে গলায় ফাঁস দিয়ে স্মৃতি নামে এক ছাত্রী আত্মহত্যা করেছে। নিহত স্মৃতি এমসি কলেজের ইংরেজি প্রথম বর্ষের শিক্ষার্থী।

বুধবার সকালে হোস্টেলের চার তলার একটি কক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

এমসি কলেজের সহযোগী অধ্যাপক মো: তৌফিক এজদানী চৌধুরী বিষয়টি নিশ্চিত করপ জানান, স্মৃতি নামের ওই ছাত্রী নতুন ছাত্রী হোস্টেলের চার তলায় সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ধারণা করা হচ্ছে, রাতেই স্মৃতি আত্মহত্যা করেছে। সকালে অন্যান্য শিক্ষার্থী তার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়। ওই শিক্ষার্থীর অভিভাবকদের খবর দেয়া হয়েছে।

শাহপরাণ থানা পুলিশের ওসি (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য জানান, ওই ছাত্রীর অভিভাবকদের খবর দেয়া হয়েছে। তারা আসার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনই বলা যাচ্ছে না। খতিয়ে দেখার পর জানা যাবে।

শেয়ার করুন