২০ মে ২০২২
নিজস্ব প্রতিবেদক : বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করতে দুই দিনের সফরে সিলেটে আসছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। মন্ত্রী জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করবেন।
শনিবার সকাল ৯টার দিকে বিমানযোগে সিলেটে পৌঁছাবেন। দুর্গত এলাকা পরিদর্শন শেষে তিনি সিলেটে এসে তিনি সার্কিট হাউজে অবস্থান ও রাত্রিযাপন করবেন।
পরদিন রোববার সকালে ফের জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে যাবেন সিলেট-৪ আসনের বার বারের নির্বাচিত সংসদ সদস্য ইমরান আহমদ।
প্রসঙ্গত, টানা বৃষ্টি আর ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি পানিতে সিলেটে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আকষ্মিক এ বন্যায় জেলার প্রায় ১৫ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এসব বন্যাদুর্গত মানুষজন বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের সংকটে পড়েছেন।