১৮ মে ২০২২


সিলেটে বন্যায় পেছালো প্রাথমিকের নিয়োগ পরীক্ষা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : চলমান বন্যা পরিস্থিতিতে সিলেট জেলার প্রায় সকল উপজেলা বানের পানিতে প্লাবিত হওয়ায় আগামী শুক্রবারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষাটি আগামী ৩ জুন অনুষ্টিত হবে।

বুধবার রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বন্যার কারনে শুধুমাত্র সিলেট জেলার নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে অন্য জেলার নিয়োগ পরীক্ষা যথা সময়ে অনুষ্টিত হবে।

শেয়ার করুন