৮ মে ২০২২


বঙ্গমাতা গোল্ডকাপ টুর্ণামেন্টে জৈন্তাপুরের শুভ সূচনা

শেয়ার করুন

ক্রীড়া প্রতিবেদক : বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গােল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় জকিগঞ্জ উপজেলার সাথে ৪-০ গোলে জয়লাভ করেছে জৈন্তাপুর উপজেলা বালিকা অনুর্ধ্ব ১৭ ফুটবল দল।

রোবাবর বেলা ২টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে, ক্রীড়া পরিদপ্তরের সহযােগীতায় এবং সিলেট জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সিলেট জেলা স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গােল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ২০২২ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গােল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মােমেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাে. জাহিদ আহসান রাসেল এমপি, সচিব মেজবাহ উদ্দিন, সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মােশাররফ হােসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিলেট জেলা প্রশাসক মাে. মজিবর রহমান।

খেলাধুলার মাধ্যমে কিশাের-কিশােরীদের ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধকরণ ও শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশ, প্রতিযােগীতার মাধ্যমে সহিষ্ণুতা, মনােবল বৃদ্ধি এবং মাদকাশক্তি, জঙ্গিবাদসহ সকল ধরনের অসামাজিক কার্যকলাপ থেকে বিরত রাখার লক্ষ্যে এ টুর্নামেন্ট আয়োজন করা হয়।

উল্লেখ্য, বালক (অনূর্ধ্ব-১৭) প্রতিযােগিতায় উপজেলা পর্যায়ে সারা দেশে ৪৫৭১টি ইউনিয়ন ও ২৫৭ টি পৌরসভার ৪৮২৮টি দলের ৮৬৯০৪ জন, জেলা পর্যায়ে ৬৪টি জেলা ও ৮ টি সিটি কর্পোরেশন সহ ৬৮টি দলের ১২২৪ জন খেলােয়াড় অংশগ্রহণ করবে। সর্বশেষ ৮ টি বিভাগীয় দলের ১৪৪ জন সহ সারা দেশের ৯৮৭৩০ জন বালক অংশ নেয়ার সুযােগ পায়। বালকদের উপজেলা পর্যায়ে প্রতিযােগিতা অনুষ্ঠিত হলেও বালিকাদের প্রতিযােগিতা জেলা পর্যায় থেকে শুরু হয়। সারা দেশে ১১৮২৬ জন বালিকা এই প্রতিযােগিতায় অংশ নেয়।

সিলেট জেলার উপজেলা পর্যায়ে ১০৫টি ইউনিয়ন ও ৪টি পৌরসভায় মােট ১৯৬২ জন বালক, জেলা পর্যায়ে ১৩টি উপজেলা ও ১টি সিটি কর্পোরেশনে ২৫২ জন বালক ও ২৫২ জন বালিকা অংশগ্রহণ করবে। বয়স ভিত্তিক এই টুর্নামেন্ট থেকে ৪০ জন বালক ও ৪০ জন বালিকা প্রতিভাবান খেলােয়াড় বাছাই করে প্রশিক্ষণের ব্যবস্থা করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

খেলা শেষে বিকাল সাড়ে ৪টায় দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ঐশীসহ অন্যান্য শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সিলেট জেলা স্টেডিয়ামে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য আহবান জানানাে হয়েছে।

এরই মধ্যে প্রতিভাবান ৪ জন খেলােয়াড়কে উন্নত প্রশিক্ষণের জন্য ব্রাজিলে প্রেরণ করা হয়েছে এবং ২০২১ সালের আয়ােজন থেকে ১১ জন বালক ব্রাজিলে এবং ১১ জন বালিকেকে স্পেন/পর্তুগালে প্রেরণ করা হবে। উদীয়মান খেলােয়াড়দের অনুপ্রেরণা প্রদান এবং দেশের ফুটবলের মান উন্নয়নের লক্ষ্যেই তৃণমূলের এই খেলােয়াড়দের নিয়ে ২০১৮ সাল থেকে প্রতিবছর এই আয়ােজন করা হচ্ছে।

শেয়ার করুন