২৯ এপ্রিল ২০২২


মুক্তি পাচ্ছে ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি’

শেয়ার করুন

বিনোদন প্রতিবেদক : আগামী ১৯ আগস্ট মুক্তি পাচ্ছে এখলাস আবেদিন পরিচালিত ও ফেরদৌস আহমেদ অভিনীত বহুল অপেক্ষিত সিনেমা ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি’।

সম্প্রতি পরিচালক নিজেই এই সিনেমার মুক্তির বিষয়টি নিশ্চিত করে জানান, শিগগিরই মুক্তি পাচ্ছে তার পরিচালিত সিনেমা ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি’। ছবিটির হল বুকিং শুরু হয়েছে এরইমধ্যে।

ছবিটির প্রসঙ্গে এখলাস বলেন, ‘আমার ছবিটি একটি থিয়েটিরিয়াল সিনেমা। মানে সিনেমার মধ্যে সিনেমা। গল্পটি বুঝতে হলে পুরো সিনেমাটি দেখতে হবে। ১৯ আগস্ট মুক্তি দেয়ার ইচ্ছে আছে। জাতির পিতাকে নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি।

তিনি আরো বলেন, আমি যখন সিনেমাটির গল্প লেখা শেষ করি ও শুটিং শুরু করি তখন কিন্তু কেউ বঙ্গবন্ধুকে নিয়ে কাজ শুরু করেনি। ভালোলাগার বিষয় এখন অনেক কাজ হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে। একটা আবহ তৈরি হয়েছে।’

‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি’ সিনেমায় ফেরদৌস আহমেদের সঙ্গে রয়েছেন শর্মিমালা, রিয়াজ, সোহানা সাবা, ফজলুর রহমান বাবু, মাসুম আজিজ, সুব্রত, সুজাতা, বড়দা মিঠু প্রমুখ।

ঢাকাই সিনেমার একজন ব্যতিক্রমধর্মী পরিচালক এখলাস আবেদিন। সিনেমা পরিচালনার পাশাপাশি তিনি একজন চিত্রনাট্য লেখক, গীতিকার ও সুরকার। অসংখ্য গান আছে তার বিভিন্ন গায়ক গায়িকার ঠোঁটে। ২০১৬ সালে ‘ভালোবাসাপুর’ নামক একটি সিনেমা দিয়ে চিত্রপুরিতে আগমন। এরপর গল্প, গান আর সিনেমা নির্মাণ নিয়ে ব্যস্ততা এখন তার।

বেশ কিছুদিন আগে শেষ করেছেন শাপলা মিডিয়া প্রযোজিত একটি সিনেমার শুটিং। বর্তমানে ট্যাবু নামের একটি সিনেমার চিত্রনাট্য শেষ করেছেন তিনি।

শেয়ার করুন