২৭ এপ্রিল ২০২২


রাস্তার পাশে কার্টনে মিললো নবজাতকের লাশ

শেয়ার করুন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে রাস্তার পাশে পড়ে থাকা একটি কার্টন থেকে এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, সকালে কোনো এক সময় মরদেহটি কেউ কার্টনে করে রাস্তার পাশে রেখে গেছেন।

বুধবার সকালে মাধবপুর-মনতলা সড়কের আলেকপুর গ্রামের কাছে রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, একজন অটোরিকশা চালক রাস্তার পাশে কার্টনে নবজাতকের মরদেহ দেখতে পান। তিনি ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান। পরে মাধবপুর থানার এসআই সামসুল আরেফিন ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করেন।

মাধবপুর থানার ওসি (তদন্ত) গোলাম কিবরিয়া হাসান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন