২৩ এপ্রিল ২০২২
ক্রীড়া ডেস্ক : দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে আবারো পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান দখল করে নিলো রাজস্থান রয়্যালস। শুক্রবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিল্লীকে ১৫ রানে হারিয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে যায় তারা ।
টস হেরে ব্যাট করতে নেমে দেখেশুনে শুরু করেন রাজস্থানের দুই ওপেনার দেবদূত পাডিক্কেল আর জস বাটলার। ধীরে ধীরে রূদ্ররুপে আসেন দুই ওপেনার। ১১ ওভারেই ১০০ পার করে ফেলেন এ জুটি। ১৬ তম ওভারের প্রথম বলে ৩৫ বলে ৫৪ করে আউট হন দেবদূত। ওই ওভারেই ৫৭ বলে আইপিএল ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন বাটলার।
জস বাটলারের অতিমানবীয় সেঞ্চুরিতে ভর করে ২২২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় রাজস্থান। ৬৫ বলে ৯ বাউন্ডারি আর ৬ ছক্কায় বাটলারের ব্যাট থেকে আসে ১১৬ রান। টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের বলে লং অনে ওয়ার্নানে হাতে বল দিয়ে আউট হন এ তারকা।
জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২০৭ রান সংগ্রহ করে দিল্লি। ম্যাচ সেরার পুরস্কার পান জস বাটলার।
আসরে ৭ ম্যাচে ৫ জয় ও ২ হারে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রাজস্থান। ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ছয়ে রয়েছে দিল্লি।