১৯ ডিসেম্বর ২০১৭
নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানকে মারধর করার ঘটনায় অভিযুক্ত সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিরর শামীমা স্বাধীন বলেছেন, ‘আমি তাকে কি মারব, সেই আমাকে আগে মেরেছে। আমি তাকে বার বার একটি কাজের জন্য অনুরোধ করেছি।’
মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে নগর ভবন থেকে বের হয়ে যাওয়ার সময় এক সাংবাদিকের ফেইসবুক লাইভে তিনি একথা বলেন।
তবে বিষয়টি নিয়ে শামীমা স্বাধীনের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিসিকের বিক্ষোব্ধ কর্মচারীরা শামীমা স্বাধীনের ব্যবহৃত প্রাইভেট কারটি ভাংচুর করে এবং চাকা পাংচার করে অকেজো করে দেয়।
(আজকের সিলেট/১৯ ডিসেম্বর/ডি/এমকে/ঘ.)