২০ এপ্রিল ২০২২


কুলাউড়ায় রেললাইন থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

শেয়ার করুন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত নারীর নাম ও পরিচয় সনাক্ত করা সম্ভব হয় নি।

বুধবার সকালে তার লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। এট আগে মঙ্গলবার রাতে উপজেলার কাদিপুরের গুপ্তগ্রাম এলাকার রেললাইন থেকে নিহতের মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ।

কুলাউড়া রেলওয়ে থানার ওসি শ.ম কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গুপ্তগ্রাম এলাকার রেললাইনে ট্রেনে কাটা একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
পরে পুলিশ গিয়ে অজ্ঞাত (৪২) নারীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ধারণা করা হচ্ছে ট্রেনে কাটা পড়ে ওই অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনাটি কখন ঘটেছে তা কেউ বলতে পারেনি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত কারণ জানা যাবে।

শেয়ার করুন