২০ এপ্রিল ২০২২


শাহরুখের নতুন সিনেমা ‌‘ডানকি’

শেয়ার করুন

বিনোদন ডেস্ক : আগে থেকেই জোর গুঞ্জন ছিল রাজকুমার হিরানির পরিচালনায় পরবর্তী প্রজেক্টে কাজ করতে পারেন বলিউড বাদশা শাহরুখ খান। অবশেষে নিজেই টুইট করে সেই গুঞ্জনকে সত্যতা দিলেন শাহরুখ। জানালেন রাজকুমার হিরানির পরিচালনায় তার আসছে সিনেমা। যার নাম ‘ডানকি’।

টুইটে শাহরুখ জানিয়েছেন, ‘প্রিয় রাজকুমার হিরানি স্যার, আপনি তো আমার সান্তা ক্লজ বেরোলেন। আপনি শুরু করুন, আমি সময় মতো পৌঁছে যাব। আসলে আমি তো সেটেই থেকে যাব। অবশেষে আপনার সঙ্গে কাজ করতে পেরে কৃতজ্ঞ এবং উত্তেজিত।’

শাহরুখ আরো জানান, ২০২৩ সালের ২২ ডিসেম্বর সিনেমা হলে আপনাদের সকলের জন্য আসছে- ডানকি।

‘পাঠান’-এর পর ফের ‘ডানকি’র ঘোষণা করলেন শাহরুখ। এ দিন একটু আলাদা স্টাইলে নতুন সিনেমা ঘোষণা সারতে দেখা গিয়েছে বলিউডের বাদশাকে।

জানা গেছে কমেডি, ইমোশন এবং রোম্যান্সে ভরপুর হবে ‘ডানকি’। এই সিনেমায় দেখা যাবে তাপসী পান্নুকে। মুক্তি পাবে ২০২৩ সালের ২২ ডিসেম্বর।

শেয়ার করুন