১৯ এপ্রিল ২০২২
ক্রীড়া ডেস্ক : শেষ ওভারে যুজবেন্দ্র চাহালের হ্যাটট্রিকের সুবাদে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছে রাজস্থান।
সোমবার রাতে মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে কলকাতাকে ৭ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে রাজস্থান।
আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৯৭ রান করে রাজস্থান। ১৮ বলে ২৪ রান করে সুনীল নারিনের বলে বোল্ড হয়ে দেবদূত পাড্ডিকেল ফিরলে এই জুটি ভাঙে। মাঝে ১৯ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলেন অধিনায়ক শিমরন হেটমায়ার। ৯ চার ও ৫ ছক্কায় ৬১ বলে ১০৩ রান করে প্যাট কামিন্সের বলে ভরুণ চক্রবর্তীর হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হন বাটলার। জস বাটলারের রেকর্ড সেঞ্চুরির সুবাদে এবারের আসরের সর্বোচ্চ ২১৭ রানের সংগ্রহ দাঁড় করে রাজস্থান।
জবাবে ব্যাট করতে নেমে রাজস্থানের বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেন কলকাতার অধিনায়ক শ্রেয়াস আইয়ার ও অসি ওপেনার অ্যারন ফিঞ্চ। এ দুজনের জুটিতে মাত্র ৮.৫ ওভারে আসে ১০৭ রান। ইনিংসের নবম ওভারের শেষ দলীয় ১০৭ রানের মাথায় আউট হন অ্যারন ফিঞ্চ। এরপর নিতিশ রানাকে নিয়ে ভালোই সামলাচ্ছিলেন আইয়ার। ১১ বলে ১৮ রান করা রানাকে ফিরিয়ে প্রথম ধাক্কা দেন চাহাল। কোনো রান করার আগেই আন্দ্রে রাসেলকে ফেরান রবীচন্দ্রন অশ্বিন। ইনিংসের ১৭তম ওভারে আইয়ার, মাভি ও কামিন্সকে ফিরিয়ে নিজের হ্যাটট্রিক তুলে নেন চাহাল। মাখায়া এনটিনি ও প্রবীন তাম্বের পর কলকাতার বিপক্ষে তৃতীয় বোলার হিসেবে আইপিএলে হ্যাটট্রিক করলেন চাহাল।
প্রাসিদ কৃষ্ণা ১৯তম ওভারে দেন ৭ রান। শেষ ওভারে বাকি থাকা ১১ রান ডিফেন্ড করতে বোলিংয়ে আসেন ওবেদ ম্যাকয়। তিনি মাত্র ৩ রান খরচায় বাকি দুই উইকেট তুলে নিলে ৭ রানের জয় পায় রাজস্থান।