১৮ ডিসেম্বর ২০১৭


তাহিরপুরে ভারতীয় মদসহ আটক ২

শেয়ার করুন

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে ২৬৫ বোতল ভারতীয় মদসহ ২জনকে আটক করেছে র‌্যাব-৯। এসময় তাদের কাছে থাকা ২টি মোবাইলও ফোন জব্দ করা হয়। আটককৃতরা হলেন, চাঁন মিয়া (৪০) সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার উত্তর মুকসেদপুর গ্রামের মৃত মাদার আলীর পুত্র ও মোঃ জাহাঙ্গীর আলম (২০) একই এলাকার মোঃ শাহজাহান মিয়ার পুত্র।

সোমবার ভোররাত ৩টার দিকে জেলার তাহিরপুর থানার উত্তর মুকসেদপুর গ্রামে অভিযান চালিয়ে মদসহ তাদের আটক করা হয়।

র‌্যাব-৯ সিলেটের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) এর সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ২৬৫ বোতল ভারতীয় মদসহ ২ জনকে আটক করে।

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটককৃত আটকদের তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

(আজকর সিলেট/১৮ ডিসেম্বর/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন