২১ ডিসেম্বর ২০১৭


আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আদালতপাড়ায় উৎসবের আমেজ

শেয়ার করুন

সৈয়দ বাপ্পী (অতিথি প্রতিবেদক) : সিলেটের অন্যতম পেশাজীবী সংগঠন জেলা আইনজীবী সমিতির নির্বাচন ঘনিয়ে আসছে। ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে নির্বাচনে তফসিল। সে অনুযায়ী ২০১৮ সনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আগামী ১১ জানুয়ারী অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের মাধ্যমে আগামী এক বছরের জন্য তাদের নেতৃত্ব নির্বাচন করবেন জেলা আইনজীবী সমিতির ১৪৫০ জন ভোটার। তফসিল অনুযায়ী ১ জানুয়ারি মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। ৩০ ডিসেম্বর থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু হবে।

নির্বাচনের দিন যতো ঘনিয়ে আসছে ততই উৎসবের আমেজ বাড়ছে। সম্ভাব্য প্রার্থীরা চষে বেড়াচ্ছেন আদালতপাড়ার বিভিন্ন বারে। কখনো একা একা কখনো দল বেঁধে যাচ্ছেন ভোটারদের দোয়া চাইতে। এ সময় নিজেদের পরিচিতি সম্বলিত কার্ডও তুলে ধরছেন। ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন সম্ভাব্য প্রার্থীরা।

জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, প্রার্থীতার যাচাই বাছাই সম্পন্ন হবে ২ জানুয়ারী। এই নির্বাচনকে ঘিরে জেলা বারে চলেছে জমজমাট প্রচার প্রচারণা। ব্যাপক প্রচার-প্রচারণা শেষে ভোটযুদ্ধে আগামী ১১ জানুয়ারী বৃহস্পতিবার নামতে যাচ্ছেন তারা। সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ২ নম্বর হলের ২য় তলায় সমিতির লাইব্রেরী কক্ষে চলবে এই ভোট গ্রহণ। এরই মধ্যে গেল কদিন আগে সিলেট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট আব্দুল গফ্ফারের প্রার্থীতা ঘোষণা করা হয়েছে। তবে এই নির্বাচন অরাজনৈতিক পরিবেশে হবে বলে জানিয়েছে সিলেট জেলা আইনজীবী সমিতি।

এদিকে আদালতপাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে।

একটি সূত্র জানিয়েছে, এবছর সভাপতি পদে প্রার্থী প্রতিন্দ্বদ্বিতা করবেন বর্তমান সভাপতি এডভোকেট মোহাম্মদ লালা, এডভোকেট মো. মিনহাজ উদ্দিন খান, এডভোকেট আব্দুল গফ্ফার, এডভোকেট জামিল হক চৌধুরী, এডভোকেট মো. আজিজুর রহমান, এডভোকেট মো. রাজ উদ্দিন।

সাধারণ সম্পাদক পদে এডভোকেট হোসেন আহমদ, এডভোকেট খান আনসারুজ্জামান, এডভোকেট মো. আব্দুল কুদ্দুছ, এডভোকেট ওবায়দুর রহমান। যুগ্ম সম্পাদকের পদে এডভোকেট এন আই এম মাসুম, এডভোকেট মোহাম্মদ আব্দুছ ছাত্তার, এডভোকেট ছাদিকুর রহমান, এডভোকেট মোহাম্মদ আকমল খান, এডভোকেট জোহুরা জেসমিন। সমাজ বিষয়ক সম্পাদক পদে এডভোকেট রাশিদা সাঈদা খানম, এডভোকেট দেলোয়ার হোসেন। সহ-সমাজ বিষয়ক সম্পাদক পদে এডভোকেট মো. সুহেল মিয়া, এডভোকেট মোহাম্মদ সেলিম মিয়া, এডভোকেট সাহেদ আহমদ।

লাইব্রেরী সম্পাদক পদে এডভোকেট মোছা. রাহিমা খানম রিমা ও এডভোকেট সিরাজ উদ্দিন খান। নির্বাচন কমিশনার পদে এডভোকেট মো. আলীম উদ্দিন, এডভোকেট জ্যোতিময় দেব কাঞ্চন ও এডভোকেট মো. এমদাদুল হক। সহ-সম্পাদকের পদে এডভোকেট হোসাইন আহমদ শিপন, এডভোকেট মো. রব নেওয়াজ রানা, এডভোকেট মো. হুমায়ূন কবীর, এডভোকেট মো. হেদায়েত হোসেন তানভির, এডভোকেট ইমরান আহমদ, এডভোকেট মো. আজমল হোসেন, এডভোকেট মোহাম্মদ ছায়াদ মিয়া, ও এডভোকেট রঞ্জু দেবনাথ।

কার্যনির্বাহী কমিটির সদস্যের পদে এডভোকেট আক্তার উদ্দীন আহমদ টিটু, এডভোকেট আব্দুল মুতলিব চৌধুরী, এডভোকেট একেএম ফখরুল ইসলাম, এডভোকেট এএসএম. আব্দুল গফুর, নোমান মাহমুদ, এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য, এডভোকেট ফারুক আহমদ চৌধুরী, এডভোকেট মিছবাহ উদ্দিন চৌধুরী, এডভোকেট মোর্তাজা আহমদ, এডভোকেট মো. আকতার বক্স জাহাঙ্গীর, এডভোকেট মো. আহমদ আলী, এডভোকেট মো. আব্দুল ওদুদ।

সমাজ বিষয়ক সম্পাদক পদ প্রার্থী এডভোকেট রাশিদা সাঈদা খানম বলেন, এই পদ নিয়ে আমি অনেকটা আশাবাদি। শোনা যাচ্ছে অনেকেই এই পদে লড়বেন। আগামী ২ জানুয়ারী বলা যাবে প্রকৃত প্রার্থী কে কে হবেন।

সাধারণ সম্পাদক পদ প্রার্থী হোসেন আহমদ বলেন, আগামী ১১ জানুয়ারী বৃহস্পতিবার সিলেট জেলা আইনজীবী সমিতির ২০১৮ সনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন হবে। গুঞ্জন শোনা যাচ্ছে এবছর সব পদেই প্রার্থী কম হবেন। বাকিটা জানা যাবে, জানুয়ারীর ২ তারিখ পরে।

বর্তমান সভাপতি এডভোকেট মোহাম্মদ লালা বলেন, এই নির্বাচনকে ঘিরে জেলা বারে চলেছে জমজমাট প্রচার প্রচারণা। আগামী ১১ জানুয়ারী সিলেট জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ জেলা আইনজীবী সমিতির ১৪৫০ জন ভোটার। প্রতিবছরের ন্যায় এবছরও অরাজনৈতিক পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে।

(আজকের সিলেট/২১ ডিসেম্বর/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন