৬ এপ্রিল ২০২২


জয় দিয়ে সফর শেষ করলো অস্ট্রেলিয়া

শেয়ার করুন

ক্রীড়া ডেস্ক : টেস্ট ও ওয়ানডে সিরিজ হারার পর একমাত্র টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে সফর শেষ করেছে অজিরা। টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে হারার পর ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরে যায় তারা।

মঙ্গলবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৭ উইকেটে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। প্রথম ওভারেই ট্রাভিস হেডকে ছক্কায় ওড়ান মোহাম্মদ রিজওয়ান। ডোয়ার্শিসকে চমৎকার শটে রিজওয়ানের চারের পর দারুণ ড্রাইভে বাবরের ছক্কায় পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে পাকিস্তান সংগ্রহ করে ৫৬ রান। ২০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৮ উইকেটে ১৬২ রান।

তবে পাওয়ার প্লে শেষে রানের গতি ধরে রাখতে পারেনি পাকিস্তান। অষ্টম ওভারে রিজওয়ানকে বোল্ড করে ৬৭ রানের উদ্বোধনী জুটি ভাঙেন ক‍্যামেরন গ্রিন। পরের বলেই ফেরেন ফখর জামান। পরপর দুই বলে উইকেট হারানো দলকে টানা চেষ্টায় ৩৩ বলে পঞ্চাশ স্পর্শ করেন বাবর। খুশদিল শাহর সঙ্গে জমে উঠতে শুরু করে তার জুটি।

কিন্তু অ‍্যাডাম জ‍্যাম্পাকে স্লগ সুইপে ছক্কায় ওড়ানোর পর আবার ড্রাইভ করে ছক্কার চেষ্টায় সীমানায় ধরা পড়েন বাবর।
ঝড় তোলার আগেই আসিফ আলিকে বিদায় করা এলিস পরের ওভারে দুই বলের মধ‍্যে বিদায় করেন খুশদিল ও শাহিন শাহ আফ্রিদিকে। মাঝে শন অ‍্যাবটকে ছক্কা-চার মেরে সেই ওভারেই বিদায় নেন হাসান আলি। উসমান কাদিরের ব‍্যাটে পাকিস্তানের ইনিংস দেড়শ ছাড়ায়। ৬ বলে কাদির অপরাজিত থাকেন ১৮ রানে। শুরুতে খরুচে বোলিং করা এলিস শেষ পর্যন্ত ২৮ রানে নেন ৪ উইকেট।

রান তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করে অস্ট্রেলিয়া। প্রথম ৩ ওভারে আসে ৩৩ রান। চতুর্থ ওভারে আউট হন হেড।এরপর শট খেলতে শুরু করেন অধিনায়ক ফিঞ্চ। তাকে খুব একটা সঙ্গ দিতে পারেননি জশ ইংলিস। কাদিরকে ছক্কা মেরে পরের বলে ধরা পড়েন কাভারে। টি-টোয়েন্টি অভিষেকে মার্নাস লাবুশেনের দ্রুত বিদায়ের পর ক্রিজে গিয়ে লেগ স্পিনার কাদিরকে টানা তিনটি চার মারেন মার্কাস স্টয়নিস। পরের ওভারে মোহাম্মদ ওয়াসিমকে টানা দুই চার মেরে ফিরে যান বোল্ড হয়ে। ৯ বলে পাঁচটি চারে ২৩ রান করেন স্টয়নিস।

পরের ওভারে গ্রিনকে বিদায় করেন ওয়াসিম। তবে বেন ম‍্যাকডারমটকে নিয়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন ফিঞ্চ। ৩৭ বলে পঞ্চাশ ছুঁয়ে অবশ‍্য যেতে পারেননি বেশিদূর। ছক্কায় ম‍্যাচ শেষ করার চেষ্টায় ধরা পড়েন সীমানায়। দুই বল পর অ‍্যাবটের অফ স্টাম্প উপড়ে ফেলেন আফ্রিদি। সেই ওভারে বাঁহাতি এই পেসার দেন কেবল ১ রান। রউফের শেষ ওভারের প্রথম বলে চার মেরে ম‍্যাচ শেষ করেন ম‍্যাকডারমট। তিন চারে ১৯ বলে ২২ রানে অপরাজিত থাকেন তিনি।

শেয়ার করুন