১৭ ডিসেম্বর ২০১৭


শাবি গণিত বিভাগের রেজিস্ট্রেশন শুরু

শেয়ার করুন

শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের রজতজয়ন্তী উপলক্ষে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। চলবে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত।

রোববার দুপুর ১টায় রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম।

রজতজয়ন্তীর সদস্য সচিব সহযোগী অধ্যাপক মো. শাহ নুর জানান, ২০১৮ সালের ২২ ও ২৩ ফেব্রুয়ারি দু’দিনব্যাপী এ রজতজয়ন্তী অনুষ্ঠিত হবে। রেজিস্ট্রেশন ফি বাবদ বিভাগের প্রথম থেকে ১৩তম ব্যাচ পর্যন্ত ২ হাজার টাকা, ১৪তম থেকে ১৬তম ব্যাচ পর্যন্ত ১৫শ’ টাকা, ১৭তম থেকে ২১তম ব্যাচ পর্যন্ত এক হাজার টাকা এবং ২২তম থেকে ২৭তম ব্যাচ পর্যন্ত ৮শ’ টাকা ধার্য করা হয়েছে।

তিনি আরো জানান, রেজিস্ট্রেশন ফি গণিত বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সোনালী ব্যাংকের বিশ্ববিদ্যালয়ের শাখা অ্যাকাউন্টে অথবা বিকাশের (০১৭১১-৯০৩৯৫০, ০১৭৪০-৫৯৭৯৩৮) মাধ্যমে দেওয়া যাবে।

এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, অধ্যাপক ড. সাজেদুল করিম, অধ্যাপক ড. রাশেদ তালুকদার, ড. গোলাম আলী হায়দার, ড. আশরাফ উদ্দিন, ড. সামসুন নাহার বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

(আজকের সিলেট/১৭ ডিসেম্বর/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন