২ এপ্রিল ২০২২
ক্রীড়া ডেস্ক : কাতারের দোহায় বিশ্বকাপ ড্র অনুষ্ঠানের সমাপ্তি হয়েছে। এর মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ উন্মাদনাও। আগামী ২১ নভেম্বর কাতার পর্দা উঠবে ২২তম ফিফা বিশ্বকাপ কাপ আসরের। যেখানে চলতি বছরের ২ ডিসেম্বর পর্যন্ত ৩২টি দল আটটি গ্রুপে বিভক্ত হয়ে একে অপরের বিপক্ষে মাঠে নামবে। গ্রপ পর্বে প্রতিটি দল খেলবে তিনটি করে ম্যাচ। দেখে নেয়া যাক কে কোন গ্রুপে-
আর্জেন্টিনার ম্যাচ সূচি:
প্রথম ম্যাচ: আর্জেন্টিনা বনাম সৌদি আরব (২২ নভেম্বর)
দ্বিতীয় ম্যাচ: আর্জেন্টিনা বনাম মেক্সিকো (২৬ নভেম্বর)
শেষ ম্যাচ: আর্জেন্টিনা বনাম পোল্যান্ড (৩০ নভেম্বর)
ব্রাজিলের ম্যাচ সূচি:
প্রথম ম্যাচ: ব্রাজিল বনাম সার্বিয়া (২৪ নভেম্বর)
দ্বিতীয় ম্যাচ: ব্রাজিল বনাম সুইজারল্যান্ড (২৮ নভেম্বর)
শেষ ম্যাচ: ব্রাজিল বনাম ক্যামেরুন (২ ডিসেম্বর)
বাকি দলগুলোর ম্যাচ সূচি:
২১ নভেম্বর
গ্রুপ ‘এ’ কাতার বনাম ইকুয়েডর ও সেনেগাল বনাম নেদারল্যান্ডস
গ্রুপ ‘বি’: ইংল্যান্ড বনাম ইরান ও যুক্তরাষ্ট্র বনাম স্কটল্যান্ড/ওয়েলস/ ইউক্রেন
২২ নভেম্বর
গ্রুপ ‘সি’: মেক্সিকো বনাম পোল্যান্ড
গ্রুপ ‘ডি’: ফ্রান্স বনাম অস্ট্রেলিয়া/পেরু/সংযুক্ত আরব আমিরাত ও ডেনমার্ক বনাম তিউনিসিয়া
২৩ নভেম্বর
গ্রুপ ‘ই’: স্পেন বনাম নিউজিল্যান্ড/কোস্টারিকা ও জার্মানি বনাম জাপান
গ্রুপ ‘এফ’: বেলজিয়াম বনাম কানাডা ও মরক্কো বনাম ক্রোশিয়া
২৪ নভেম্বর
গ্রুপ ‘জি’: সুইজারল্যান্ড বনাম ক্যামেরুন
গ্রুপ ‘এইচ’: পর্তুগাল বনাম ঘানা ও উরুগুয়ে বনাম দক্ষিণ কোরিয়া
২৫ নভেম্বর
গ্রুপ ‘এ’: কাতার বনাম সেনেগাল ও নেদারল্যান্ডস বনাম ইকুয়েডর
গ্রুপ ‘বি’: ইংল্যান্ড বনাম যুক্তরাষ্ট্র ও ইরান বনাম স্কটল্যান্ড/ওয়েলস/ইউক্রেন
২৬ নভেম্বর
গ্রুপ ‘সি’: পোল্যান্ড বনাম সৌদি আরব
গ্রুপ ‘ডি’: ফ্রান্স বনাম ডেনমার্ক, তিউনিসিয়া বনাম অস্ট্রেলিয়া/ পেরু/ সংযুক্ত আরব আমিরাত
২৭ নভেম্বর
গ্রুপ ‘ই’: স্পেন বনাম জার্মানি ও জাপান বনাম নিউজিল্যান্ড/কোস্টরিকা
গ্রুপ ‘এফ’: বেলজিয়াম বনাম মরক্কো ও ক্রোশিয়া বনাম কানাডা
২৮ নভেম্বর
গ্রুপ ‘জি’: সার্বিয়া বনাম সুইজারল্যান্ড
গ্রুপ ‘এইচ’: পর্তুগার বনাম উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়া বনাম ঘানা
২৯ নভেম্বর
গ্রুপ ‘এ’: নেদারল্যান্ডস বনাম কাতার ও ইকুয়েডর বনাম সেনেগাল
গ্রুপ ‘বি’: ইরান বনাম যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ড বনাম স্কটল্যান্ড/ওয়েলস/ইউক্রেন
৩০ নভেম্বর
গ্রুপ ‘সি’: সৌদি আরব বনাম আর্জেন্টিনা
গ্রপ ‘ডি’: তিউনিসিয়া বনাম ফ্রান্স ও ডেনমার্ক বনাম অস্ট্রেলিয়া/ পেরু/ সংযুক্ত আরব আমিরাত
ডিসেম্বর ১
গ্রুপ ‘ই’: জাপান বনাম স্পেন ও জার্মানি বনাম নিউজিল্যান্ড/কোস্টারিকা
গ্রুপ ‘এফ’: ক্রোশিয়া বনাম বেলজিয়াম ও কানাডা বনাম মরক্কো
ডিসেম্বর ২
গ্রুপ ‘জি’: সার্বিয়া বনাম সুইজারল্যান্ড
গ্রুপ ‘এইচ’: দক্ষিণ কোরিয়া বনাম পর্তুগাল ও ঘানা বনাম উরুগুয়ে
গ্রুপ পর্বের লড়াই শেষে ৩ থেকে ৬ ডিসেম্বর হবে রাউন্ড অব-১৬ এর ম্যাচ। নক আউট পর্ব শেষে ৯ ও ১০ ডিসেম্বর হবে আট দলের কোয়ার্টার ফাইনালের ম্যাচ। সেখান থেকে বিজয়ী চার দল ১৩ ও ১৪ ডিসেম্বর সেমিফাইনালে মুখোমুখি লড়াইয়ে মাঠে নামবে। এরপর ১৭ ডিসেম্বর সেমিফাইনালে বাদ পড়াদের মধ্যে হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। এরপর দিন ফাইনালের মাধ্যমে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ এর ২২তম আসরের পর্দা নামবে