২৭ মার্চ ২০২২
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী জহির আহমদ। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর প্রাইভেটকারের চালক মাসুদ রানা। নিহত সওজ প্রকৌশলীর বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায়।
শনিবার রাতে উপজেলার ইউসুফপুর এলাকায় পিকআপ ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনাঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সওজের প্রকৌশলী জহির আহমদ প্রাইভেটকারে শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার ফেরার পথে শ্রীমঙ্গলের উচাপুল এলাকায় পিকআপের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান প্রকৌশলী জহির আহমদ। গুরুত্বর আহত চালককে শ্রীমঙ্গল ফায়ার স্টেশনের লোকজন উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
শ্রীমঙ্গল ফায়ার স্টেশনের স্টেশন ম্যানেজার আবু তাহে জানান, তারা প্রাইভেটকার কেটে একজনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।