১৪ মার্চ ২০২২
বিনোদন ডেস্ক : ২০০৬ সালের ২৩ জুন সুপারহিরোভিত্তিক সিনেমা ‘কৃষ’ বড় পর্দায় মুক্তি পায়। দেখতে দেখতে ১৬ বছর পার করেছে বলিউডের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি ‘কৃষ’।
জানা গেছে, চলতি বছরের জুনে শুরু হবে ‘কৃষ ফোর’-এর কাজ। সিনেমার গল্পে বেশ কিছুটা নতুনত্ব থাকবে। তবে ঋত্বিকের বিপরীতে নায়িকা প্রিয়াঙ্কা চোপড়াকে নাও দেখা যেতে পারে। কারণ তিনি হলিউডের বেশ কিছু কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, চলতি বছরের জুনে ‘কৃষ ফোর’-এর প্রস্তুতি শুরু হয়ে যাবে। এতে কে কে অভিনয় করবেন তা ওই সময়ই নির্ধারণ করা হবে। ইতোমধ্যেই নাকি সিনেমার চিত্রনাট্য লেখার কাজ শেষ হয়েছে। বরাবরের মতো এর পরিচালক-প্রযোজক থাকবেন ঋত্বিকের বাবা রাকেশ রোশন।