২ মার্চ ২০২২


হবিগঞ্জে পুকুরে মিলল দিনমজুরের লাশ

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের লস্করপুরের একটি পুকুর থেকে আব্দুল আলী (৪০) নামের এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। আব্দুল আলী বাহুবল উপজেলার দৌলতপুর গ্রামের আব্দুল গফুরের পুত্র।

বুধবার সকালে তার লাশ উদ্ধার করেছে হবিগঞ্জ সদর থানার পুলিশ।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মাসুক আলী জানান, ঢাকা-সিলেট মহাসড়কের লস্করপুরের একটি পুকুর থেকে আব্দুল আলী নামের ওই দিনমজুরের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাদতন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।

শেয়ার করুন