১৪ ডিসেম্বর ২০১৭


চন্ড্রিপুলে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা আদায়

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ সুরমার চন্ড্রিপুল এলাকায় তদারকিমূলক অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়। এসময় ৪টি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বৃহষ্পতিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় মূল্য তালিকা না দেয়া, এমআরপি বিহীন ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ফুলকলিকে ২০ হাজার, মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও নির্ধারিত সর্বোচ্ছ খুচরা বিক্রয় মূল্য কেটে অতিরিক্ত মূল্য লেখার জন্য মেরিন ফার্মেসিকে ৮ হাজার, মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় মেডিসিন কর্ণারকে ৬ হাজার ও সেন্ট্রাল ফার্মেসিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

(আজকের সিলেট/১৪ ডিসেম্বর/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন