১৬ ফেব্রুয়ারি ২০২২
ডেস্ক রিপোর্ট : নগরীতে আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনীতে প্রথম পুরস্কার পেয়েছে শাহরিয়ার বার্ডস এভিয়ারি। সিলেট সদর উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে গৃহপালিত পবাদি পশু, পাখি ও উৎপাদিত প্রাণিজপণ্য নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।
বুধবার বিকেলে নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে পুরস্কার স্বরুপ ক্রেস্ট ও সম্মানী শাহরিয়ার বার্ডস এভিয়ারির স্বত্তাধিকারী শাহরিয়ার শিশিরের হাতে তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
সকাল ১১ টায় সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে উদ্বোধন করা হয় দিনব্যাপী এই প্রদর্শনীর। দিনব্যাপী এই প্রদর্শনীতে সিলেটের খামারীরা তাদের পালিত বিভিন্ন প্রাণি প্রদর্শন করেন। প্রদর্শনীতে ৪০টি স্টলে বিভিন্ন ধরণের দেশী ও বিদেশী পশু-পাখি প্রদর্শিত হয়।