১৪ ফেব্রুয়ারি ২০২২
লন্ডন প্রতিনিধি, শেখ রওশন আরা নীপা ,
১৩/০২/২০২২ ইং তারিখ, রোজ রবিবারে কবি হাফসা ইসলাম নূর সহ কিছু সাংস্কৃতিক কর্মীদের যৌথ উদ্দোগে ইস্টলন্ডনের চাইনান রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় এই উৎসবের । উল্লেখ্য সকাল দশটা থেকে শুরু হয় এবং রাত নয়টা ব্যাপি জমজমাট পিঠা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল।এখানে দেখতে পাওয়া যায় বাংলাদেশের হরেক রকমের পিঠা । খেজুরের রসের পিঠা, ভাপাঁ পিঠা, গুরের সন্দেশ, পাঠালি গুরের নকশি পিঠা, পাটিসাপটা, চিতই পিঠা, নারীকেলের পিঠা, চঠপটি, পায়েশ, বিরিয়ানি, পাপড়া ইত্যাদি ।বাংলার ঐতিজ্যবাহী নানারকমের পিঠার স্টল ছিল অন্যতম আকর্ষণ ।আগত অতিথিরা মুখরোচক মজাদার খাবার গুলো উপভোগ করেন। তা ছাড়া ও বাংলাদেশের ঐতিয্যবাহী জামদানি শাড়ী, হাতে তুলা নকঁশি শাড়ী, তাতেঁর শাড়ী,রাজশাহী শিল্ক শাড়ী,বুটিকের শাড়ী,কাতান শাড়ী, মনিপুরী শাড়ী ইত্যাদী হরেক রকমের নকঁশি কাথা, জুয়েলারী, মনিপুরী ছাদরের স্টল ছিল।
লোকে লোকারন্য আনন্দ মুখরিত উৎসবে মানুষ মেতে উঠেছিল সেদিন ।
নুরুন নবি আলী ও ফাতেমা জিনিয়ার চমৎকার উপস্থাপনায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলতে থাকে ।এতে বক্তব্য রাখেন কাউন্সিলার মমতাজ খান, লন্ডন বাংলা প্রেসক্লাবের একজিকিউটিব ও জালালাবাদ অনলাইন টিভির প্রতিষ্টাতা আনোয়ার শাহজাহান, বিষিষ্ট লেখক আবুল কালাম আজাদ ছোটন, বিলেত টিভির প্রতিষ্টাতা আলাউর রহমান শাহীন খান, তরুছায়া উইমেন্স ডেভেলপমেন্টাল অর্গেনাইজেশন বোর্ড ওফ ডাইরেক্টর এন্ড সি ই ও এবং LB24 টিভির প্রযোজক ও উপস্থাপিকা শেখ রওশন আরা নীপা প্রমূখ।কবিতা আবৃত্তি করেন ফয়েজ নুর ফয়েজ, লেখিকা শাহারা খান, বাদল রহমান ও অন্যান্যরাও। সংগীত পরিবেশন করেন শিল্পী সালমা আক্তার, কুইন, জয় অন্যরাও। নৃত্য পরিবেশন করেন শতাব্দি রায়,টিনা,জিনিয়া, রছে ,এছাডা ছোট শিল্পীদের ও উপস্হিতি ও লক্ষ করা যায় । ইংলেন্ডের বিভিন্ন শহর থেকে আগত বাঙালী সপরিবারে এই উৎসবে যোগদান করেন। বৃষ্টির মধ্যেও মেলায় ছিল মানুষের ঢল।