১১ ফেব্রুয়ারি ২০২২


জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

শেয়ার করুন

জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুরে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। নিহত শাওন দাস (২১) জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের সরুখেল গ্রামের লুকেশ দাসের ছেলে। আহত হয়েছেন উপজেলার সরুখেল গ্রামের কুটই দাসের ছেলে ধন দাস (২২)। ধন দাসকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে সিলেট-তামাবিল সড়কের সারিঘাট উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জৈন্তাপুর মডেল থানার ওসি গোলাম দস্তগীর আহমদে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

শেয়ার করুন