১৩ ডিসেম্বর ২০১৭
নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশনের তিনটি অকেজো গাড়ি গায়েব হওয়ার ঘটনায় মেয়র আরিফুল হক চৌধুরীকে এক সাপ্তাহের মধ্যে তদন্ত কমিটির প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার সিলেট মহানগর চিফ মেট্রোপলিটন আদালতের ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরো আদালতে দাখিলকৃত পুলিশের প্রতিবেদন পর্যালোচনা করে এ আদেশ দেন ।
আদালতের নির্দেশে কোতোয়ালি থানার বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বেনুচন্দ্র গত নভেম্বর মাসে প্রতিবেদন দাখিলের পরপরই আদালতে সাধারণ ডায়েরি প্রত্যাহার করার জন্য আবেদন জানান করপোরেশনের পরিবহন শাখার উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) জাবেরুল ইসলাম।
আদালত সিটি করপোরেশনের তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানান। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর আগামী ২০ ডিসেম্বর আদালতে এ বিষয়ে শুনানি হবে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার জেনারেল রেকর্ড অফিসার (জিআরও) নেহার রঞ্জন জানান, আদালত সিটি করপোরেশনের মেয়রকে তাদের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আগামী এক সাপ্তাহের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন। জিডি প্রত্যাহারের আবেদনটি তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর আদালত সিদ্ধান্ত নেবেন।
(আজকের সিলেট/১৩ ডিসেম্বর/ডি/কেআর/ঘ.)