৩১ জানুয়ারি ২০২২


জকিগঞ্জে পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু

শেয়ার করুন

জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জ উপজেলায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। নিহতরা হলো সাফওয়ান আহমদ (৭) ও মিনা বেগম (৪)। তারা ওই গ্রামের প্রবাসী ফখরুল ইসলামের সন্তান।

সোমবার দুপুরের দিকে জকিগঞ্জ সদর ইউপির আনোরাশী গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকার সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের দিকে সাফওয়ান ও মিনাকে দীর্ঘক্ষণ না পেয়ে খুঁজতে যান অভিভাবকরা। পরে বাড়ির পেছনে একটি পরিত্যক্ত পুকুরের পানিতে ভাসতে দেখেন। সাথে সাথে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুরো উপজেলা জুড়ে শোকের বাতাস বইছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্র্তা ডা. আব্দুল্লাহ আল মেহেদী জানান, দুপুর ১টার দিকে সাফওয়ান ও মিনা নামের দুটি শিশুকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছিলেন অভিভাবকরা। পরে পরীক্ষা নিরীক্ষা শেষে তাদেরকে মৃত ঘোষণা করা হয়েছে।

শেয়ার করুন