২৮ জানুয়ারি ২০২২


তাপসী পান্নুকেই পছন্দ সৃজিতের

শেয়ার করুন

বিনোদন ডেস্ক : ভারতীয় মহিলা ক্রিকেটের আইকন মিতালি রাজের বায়োপিক ‘সাবাস মিঠু’। সেই ছবির ডাবিং সেশনের কাজ করছেন ভারতের আলোচিত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সেই সিনেমার মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য বেছে নিয়েছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নুকে। সোশ্যাল মিডিয়ায় ডাবিংয়ের একটি ছবি পোস্ট করেন সৃজিত।

এদিন সোশ্যাল মিডিয়ায় তাপসীর সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে সৃজিত লেখেন— ‘ডাব নে বানা দি জোড়ি।’ শাহরুখ খান ও আনুশকা শর্মা অভিনীত জনপ্রিয় ছবি ‘রব নে বানা দি জোড়ি’। সেই ছবির নামকে মজার ছলে ঘুরিয়ে ক্যাপশনটি লিখেছেন সৃজিত।

এদিকে ওই ছবির কমেন্ট বক্সে তাপসী পান্নু লেখেন— ‘দরদি ডাব ডাব করদি’। বিখ্যাত পাঞ্জাবি গানের থেকে এই কমেন্ট করেন নায়িকা।

সৃজিতের পোস্ট করা ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে তাপসী লেখেন— মাঠের বাইরে বাজিমাত করতে আসছি শিগগিরই।

ভারতের সাবেক অধিনায়ক মিতালি আন্তর্জাতিক ক্রিকেটে মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি রানের মালিক। একমাত্র মহিলা হিসেবে ওডিআইতে ৬ হাজার রান পেরিয়েছেন মিতালি। সাধারণত মিতালি রাজের জীবনের নানান জানা-অজানা ঘটনা তুলে ধরা হবে ছবিতে।

শেয়ার করুন