১০ ডিসেম্বর ২০১৭
ডেস্ক রিপোর্ট : সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, বর্তমান সরকার একের পর এক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটাচ্ছে। সারাদেশের বিএনপি নেতাকর্মীদের নির্যাতন করা হচ্ছে সরকারি মদদে। তাদের অত্যাচার নির্যাতনে দেশের মানুষ অতিষ্ঠ। এই অত্যাচারী সরকার দেশে কখনোই মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারবেনা।
রবিবার দুপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথাগুলো বলেন।
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী, সহ সভাপতি সালেহ আহমদ খসরুসহ জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ।
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে কর্মসূচিতে উপস্থিত হওয়ার জন্য তিনি নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
(আজকের সিলেট/১০ ডিসেম্বর/ডি/এমকে/ঘ.)