১৯ জানুয়ারি ২০২২


হিরো আলম গোয়াইনঘাটে আসছেন শুক্রবার

শেয়ার করুন

গোয়াইনঘাট প্রতিনিধি : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সবচেয়ে আলোচিত অভিনেতা হিরো আলম গোয়াইনঘাটের একটি ফুটবল টুর্নামেন্টের চমক হয়ে আসছেন শুক্রবার। এদিন সন্ধ্যা সাড়ে ৭টায় গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য “সুবাস-মিসবাহ ১ম ডৌবাড়ী নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২২” -এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত হবেন।

হিরো আলম গোয়াইনঘাটে আসার বিষয়ে একুশে জার্নাল প্রতিনিধিকে নিশ্চিত করেছেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন। উক্ত টুর্নামেন্টে বিভিন্ন জায়গা থেকে ৩০টি ফুটবল টিম এন্ট্রি হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, সুবাস-মিসবাহ ১ম ডৌবাড়ী নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ১ম পুরষ্কার ১টি স্বর্ণের নৌকা, ২য় পুরষ্কার ১টি নতুন ফ্রিজ এবং ৩য় পুরষ্কার হিসেবে থাকছে ১৪ ইঞ্চি এলইডি টেলিভিশন।

শেয়ার করুন