১৭ জানুয়ারি ২০২২
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার আমু চা-বাগানে অভিযান চালিয়ে ২১ কেজি ভারতীয় গাঁজাসহ নিপেন ঝরা (২২) নামের এক জনকে আটক করেছে পুলিশ। আটক নিপেন উপজেলার আমু চা-বাগানের সাওতাললেন এলাকার রাজেন ঝরার পুত্র।
সোমবার ভোরে আমু চা বাগানের সাওতাললেন থেকে আটক করা হয় তাকে।
চুনারুঘাট থানার এসআই আশিকুর রহমান জানান, থানার ওসি মোঃ আলী আশরাফ দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই অজিত কুমার তালুকদার ও তার নেতৃত্বে অভিযান চালায় একদল পুলিশ। অভিযানে ২টি বস্তায় থাকা ২১ কেজি ভারতীয় গাঁজা সহ নিপেনকে আটক করেন তারা। আটককৃত গাঁজার সিজার মূল্য ১ লক্ষ ৫ হাজার টাকা।