১৭ জানুয়ারি ২০২২
বিনোদন ডেস্ক : শিগগিরই বিয়ের পিড়িতে বসছেন সময়ের আলোচিত জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। ইতিমধ্যেই পাত্র সৈয়দ আজগরের সঙ্গে বাগদান সেরেছেন তিনি। অভিনেত্রীর বনশ্রীর বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বাগদান সম্পন্ন হয়েছে। ২ ফেব্রুয়ারি তারা বিয়ের পিঁড়িতে বসবেন।
তিশা বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২০ সালের ডিসেম্বর মাসে আজগরের সঙ্গে তার পরিচয়, এরপর তাদের ঘনিষ্ঠটা ও প্রেম হয়। দুই পরিবারকে বিষয়টি জানালে এবং সম্মতি দিলে তারা বিয়ের জন্য প্রস্তুত হন।
তিশা তার হবু বরের প্রসঙ্গে বলেন, ‘হাই ভোল্টেজ’ এজেন্সিতে কর্মরত আজগর। তার সঙ্গে আমার পরিচয় হয় ২০২০ সালের ডিসেম্বর মাসে। এরপর ধীরে ধীরে দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। আমি আমার সম্পর্কে শুরুতেই তাকে সবকিছু জানাই। এরপর আমরা দুজনেই ভীষণ সিরিয়াস সম্পর্কে। পরিবারকে জানালে তারা সম্মতি দেন।
তিনি আরো বলেন, আমার যেহেতু দুটি সন্তান রয়েছে তাই আজগরের পরিবার বিষয়টি কীভাবে নেয়, সেটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। ওর (আজগর) পরিবার বেশ আন্তরিক এবং পজেটিভ। ওর বাবা নেই, মা আছে। মা বিষয়টিকে খুবই পজেটিভভাবে নিয়েছেন এবং আমাকে আন্তরিকভাবে গ্রহণ করেছেন। যার কারণে আমি আরো অনেক বেশি খুশি হয়েছি।