১১ জানুয়ারি ২০২২


ফেঞ্চুগঞ্জে অজ্ঞাত লাশের পরিচয় খোঁজছে পুলিশ

শেয়ার করুন

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : ফেঞ্চুগঞ্জ উপজেলায় উদ্ধারকৃত ৩৫ বছরের এক ব্যক্তির লাশের পরিচয় খুঁজছে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ। আনুমানিক ৩৫ বছর বয়সের লাশটির পরনে ছিল লাল ও কালো রঙের জ্যাকেট (DEAYH ADDERS MNWKA), কালো রঙের প্যান্ট।

জানা যায়, গত ২৭ ডিসেম্বর লাশটি উপজেলার মুহিদপুর গ্রামের সিলেট-মৌলভীবাজার আঞ্চলিক সড়কের পাশে একটি ডোবা থেকে পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে উদ্ধার শেষে ময়না তদন্তের দুদিন পেরিয়ে গেলেও লাশের কোনো পরিচয় না পাওয়ায় বেওয়ারিশ লাশ হিসেবে আঞ্জুমানে মুফিদুল ইসলাম সিলেটের মাধ্যমে লাশটি দাফন করা হয়।

ফেঞ্চুগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আনোয়ার জাহিদ বলেন, লাশটির এখনো পর্যন্ত কোন ওয়ারিশের খোঁজ পাওয়া যায়নি। তাই লাশটির সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করছেন তিনি।

শেয়ার করুন