৯ জানুয়ারি ২০২২


আসছে ‘মহানগর-২’

শেয়ার করুন

ক্রীড়া ডেস্ক : পরপর বেশ কয়েকটি আসন্ন সিরিজের নাম এল। একসময় এল ‘মহানগর ২’ নামটি। উল্লাসে মেতে উঠলেন সমাগতদের অনেকেই। তাঁদের উচ্ছ্বাস প্রকাশ করে গত বছরের আলোচিত ওয়েব সিরিজের অন্যতম মহানগর। সিরিজটির দ্বিতীয় সিজনের ঘোষণা দিল ওটিটি প্ল্যাটফর্ম হইচই।

‘হইচই মিট ২০২২’-এ দ্বিতীয় সিজনের ঘোষণা দেয় ওটিটি প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে হইচই বাংলাদেশের শীর্ষ কর্মকর্তা ছাড়াও আরও উপস্থিত ছিলেন প্ল্যাটফর্মটির বিভিন্ন কনটেন্টের বাংলাদেশি নির্মাতা, অভিনেতা, কলাকুশলী ও আমন্ত্রিত অতিথিরা।

হইচই বাংলাদেশের বিজনেস লিড সাকিব আর খান বলেন, ‘আমরা এরই মধ্যে সিরিজটির দ্বিতীয় সিজনের বিষয়বস্তু সংক্ষেপে চূড়ান্ত করেছি। আশা করছি গল্প লেখা ও শুটিং শেষে বছরের দ্বিতীয় ভাগের যেকোনো সময়ে মুক্তি দিতে পারব।’

শেয়ার করুন