৬ জানুয়ারি ২০২২
বিনোদন ডেস্ক : ঢাকার শোবিজ অঙ্গনে নতুন গুঞ্জন কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা প্রেম করছেন। ‘একটি ফ্রাইডে পিকচার’ সাদা শিফনের কামিজের সঙ্গে হালকা সাদা ফুলের বেগুনি ওড়না, সঙ্গে সাদা সালোয়ার, মুখে একচিলতে হাসি। যার দিকে তাকিয়ে এই হাসি তিনি কণ্ঠশিল্পী ইমরান। কেননা ছবির নিচে যে মন্তব্য তাতে করে অনায়াসে অনুমান করে নেয়া যায় আলোকচিত্রী কে।
ছবির মন্তব্যে ইমরান লিখেছেন, ফটোগ্রাফার ট্যালেন্টেড মনে হচ্ছে। প্রভা উত্তরে লিখেছেন, রাগ ভাঙানোর অপচেষ্টা বন্ধ করো। ইমরান লিখেছেন, ট্রিট পাক্কা। প্রভা উত্তরে লেখেন, এই বাতাস দেয়ার জন্য ৫ কেজি ওজন বেড়ে গেল। ইমরান লেখেন, এটাই তো চালাকি আমার। প্রভা বলেন, আমি বুঝছি সেটা।
ইনস্টাগ্রামে এই দুজনের কথোপকথনের আন্তরিকতার মাত্রাই গুঞ্জনের পথ তৈরি করে দিচ্ছে। অনেকে তো নিশ্চিত করেই বলে দিচ্ছেন প্রভা-ইমরান প্রেম করছেন। কিন্তু এ বিষয়ে প্রভার দাবি ‘শুধুই বন্ধুত্ব’।
প্রভার পোস্ট করা একটি ছবিতে ইমরান লিখেছেন, আই অ্যাম লাকি টু হ্যাভ সাচ আ গুড সোল লাইক ইউ ইন মাই লাইফ। ভালোবাসার ইমোজি দিয়ে প্রভা উত্তরে লিখেছেন, ‘শোকর আলহামদুলিল্লাহ।’
রাজধানীর গুলশান ও বনানীর বিভিন্ন রেস্টুরেন্টে দুজনকে মধ্যরাত পর্যন্ত দেখা যায়। বছরের প্রথম দিন ইনস্টাগ্রামে পরিবারের সদস্যসহ আরেক ছবিতে ইমরানের সঙ্গে একটি সেলফিও দেন প্রভা। সেখানে প্রভা লেখেন, এই মানুষগুলো আমাকে সীমাহীন ভালোবাসে এবং মানসিক প্রশান্তি দেয়। তোমাদের সঙ্গে অসাধারণ একটি বছর পার করেছি। প্রভার ওই পোস্টের ইমরান মন্তব্য করেন, আমি খুব ভাগ্যবান, জীবনে তোমার মতো একটি ভালো মনের মানুষ পেয়ে।
প্রভা কয়েক দিন আগে একটি ছবি পোস্ট করেছিলেন। ক্যাপশনে লিখেছেন, অ্যাজ লং অ্যাজ ইউ কিপ ফেইথ ইন আল্লাহ, নো এভিল ক্যান চাট ইউর হার্ট অ্যান্ড নো সরো ক্যান রিউন ইয়োর ডে। মে ইয়োর লাইফ বি ফিল্ড উইথ জয় অ্যান্ড হ্যাপিনেস। মাহমুদুল হক ইমরান, থ্যাংকস ফর দ্য ক্লিক।’
সেই ছবির নিচে ইমরান লরখেন, লুকিং মাশাআল্লাহ। মাই বিউটিফুল অ্যাঞ্জেল। এরপর প্রভা লিখেছেন, থ্যাংক ইউ বাচ্চা। ইমরানের পোস্ট করা আরেকটি ছবির ক্যাপশন ছিল, আই সি মাই সেলফ ইন ইয়োর আইস। প্রভা লিখেছেন, সত্যি?’ উত্তরে ইমরান লেখেন, ‘সত্যিই…।