২৬ ডিসেম্বর ২০২১
বিনোদন ডেস্ক : ওমরাহ থেকে ফিরে ‘কাগজের বউ’ নামক ওয়েব সিরিজ থেকে সরে দাঁড়ানোর ঘোষণার দেওয়ার পর ধারণা জন্মেছিলো চিত্রনায়ক ইমনের বিপরীতে হয়তো কাজই করবেন না চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে সে সম্ভাবনাকে ভুল করে ‘মাফিয়া’ সিনেমায় শুটিংয়ে যোগ দিচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।
সিনেমার পরিচালক শাহীন সুমন জানান, সোনারগাঁয়ে আজ রবিবার থেকে তাদের শুটিংয়ের কথা থাকলেও তা পিছিয়ে ৩ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। একদিন শুটিং করলেই কাজ শেষ হবে। এর আগে সোমবার থেকে এফডিসিতে ‘বুবুজান’ চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নেবেন মাহি।
ইতোমধ্যে ‘কাগজের বউ’ সিনেমা থেকে মাহি সরে দাঁড়ানোর পর দর্শক প্রিয়তা মাথায় রেখে সিনেমার প্রয়োজনে আবারো একসঙ্গেই ক্যামেরার সামনে আসতে হচ্ছে তাদের।
মাহি-ইমন ছাড়াও ‘মাফিয়া’ সিনেমায় অভিনয় করেছেন- জাহিদ হাসান, মিশা সওদাগর, আঁচল আঁখি, আনিসুর রহমান মিলন, শ্যামল মাওলা, রাহা তানহা খানসহ অনেকে।